April 18, 2026, 9:05 pm

আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৩৮ ভাগ

আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৩৮ ভাগ

আগস্টে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। এ সময় সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৬৮ শতাংশে, যা জুলাইয়ে ছিল পাঁচ দশমিক ৫৩ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ছয় দশমিক শূন্য আট শতাংশ, যা তার আগে মাসে ছিল পাঁচ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৩৮ ভাগ।

খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে  পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশে, যা জুলাইয়ে ছিল পাঁচ দশমিক ২৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদনটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে পাঁচ দশমিক ৬০ শতাংশ, যা জুলাইয়ে ছিল পাঁচ দশমিক ৪৩ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক শূন্য ৯ শতাংশে, যা তার আগে মাসে ছিল পাঁচ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে চার দশমিক ৭০ শতাংশ, যা জুলাইতে ছির চার দশমিক ৯৮ শতাংশ।

অন্যদিকে আগস্টে শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৮১ শতাংশে, যা জুলাইয়ে ছিল পাঁচ দশমিক ৭২ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ছয় দশমিক শূন্য ছয় শতাংশ, যা জুলাইয়ে ছিল পাঁচ দশমিক ৭৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৫১ শতাংশে, যা জুলাইয়ে ছিল পাঁচ দশমিক ৬৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com