May 25, 2026, 4:36 am

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ১০ আগস্ট প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। ১০ তারিখেই সেনা হাসপাতালে ভর্তি হন। সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিলেন প্রণব মুখার্জি।

সার্জারির পর থেকেই কোমায় চলে যান সাবেক রাষ্ট্রপতি। ফুসফুসে সংক্রমণ এবং রেনাল ডিসফাংশনের সমস্যা দেখা দেয় তার। এরপর থেকেই ভারতরত্ন প্রণব মুখার্জিকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে দেশবাসীর মনে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখার্জি। গত বছর আগস্ট মাসে তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্নে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com