April 18, 2026, 7:28 pm

দেশে চীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি

দেশে চীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি

চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিনের ট্রায়াল করতে বাংলাদেশ অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বাংলাদেশে যারা স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার শর্তে চীনা কোম্পানি সিনোভ্যাককে তাদের আবিস্কৃত করোনা টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, যে ভ্যাকসিনই আসুক, তার ট্রায়াল লাগবে। তাই নীতিগতভাবে পরীক্ষামূলক প্রয়োগের এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তবে ডিসেম্বর-জানুয়ারির আগে কোন টিকা বাজারে আসবে না। করোনার টিকা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে বাংলাদেশ জুলাই মাসে আবেদন করেছে বলেও জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com