April 18, 2026, 5:49 pm

ফি কমানো হলেও নমুনা জমা দেওয়ার সংখ্যা বাড়েনি

ফি কমানো হলেও নমুনা জমা দেওয়ার সংখ্যা বাড়েনি

করোনা পরীক্ষার ফি কমানো হলেও, নমুনা দিতে আসা মানুষের সংখ্যা আগের মতোই রয়েছে। চিকিৎসকরা বলছেন, নমুনা পরীক্ষার শুরুর সময়ে লম্বা লাইন থাকলেও আতঙ্ক কিছুটা কমে আসায় বর্তমানে চাপ অনেকটা কম।

এছাড়া অপ্রয়োজনীয় পরীক্ষার সংখ্যাও কমেছে। তবে যাদের প্রয়োজন তারা ঠিকই পরীক্ষা করাচ্ছেন, বলছেন চিকিৎসকরা। এদিকে পরীক্ষা কমলেও সংক্রমণের হার আগের মতোই রয়েছে, বলছেন তারা। এ অবস্থায় লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাতে আসার পরামর্শ চিকিৎসকদের।

গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এতে বলা হয়, বুথ থেকে সংগৃহীত নমুনা ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা আর বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহের ফিও ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।

তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি আগের মতোই সাড়ে ৩ হাজার টাকা থাকছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে আরো এক হাজার টাকা দিতে হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com