May 30, 2026, 6:17 pm

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্র মতে, এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৫৮ পয়সা।

অন্যদিকে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৯৬ পয়সা।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com