August 13, 2026, 9:08 pm

মানিকের সিনেমায় প্রথমবার অপু বিশ্বাস

মানিকের সিনেমায় প্রথমবার অপু বিশ্বাস

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ‘আশীর্বাদ’। এতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, অপু বিশ্বাস ‘আশীর্বাদ’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এটি তার সঙ্গে আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে।

শুটিংয়ের আগে বেশ কিছুদিন গ্রুমিং হবে। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে শুটিং শুরু করতে যাচ্ছি।

সিনেমাটির গল্প নিয়ে ‘জান্নাত’খ্যাত এই নির্মাতা বলেন, সত্তর দশকে ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সে অপুকে দেখা যাবে।

‘আশীর্বাদ’-এ অপু বিশ্বাসের বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মানিক।

এদিকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু বিশ্বাস। চরিত্রটির জন্য নিজেকে তৈরি করা শুরু করেছেন বলেও জানান তিনি।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্যের কাজ করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com