May 25, 2026, 12:11 pm

৮ মিউচ্যুয়াল ফান্ডের বোর্ড সভা আজ

৮ মিউচ্যুয়াল ফান্ডের বোর্ড সভা আজ

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচুয়াল ফান্ড। ঘোষণা অনুযায়ী আজ অনুষ্ঠিত হবে এইসব ফান্ডের ট্রাস্টি সভা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুুন, ২০২০ সমাপ্ত সময়ের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুুন, ২০২০ সমাপ্ত সময়ের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুুন, ২০২০ সমাপ্ত সময়ের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুুন, ২০২০ সমাপ্ত সময়ের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম  এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভা আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২০ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম  এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের ট্রাস্টি সভা আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২০ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com