April 18, 2026, 4:08 pm

পরিচালকদের দুই মাসের মধ্যে ৩০% শেয়ার ধারণ করতে হবে

পরিচালকদের দুই মাসের মধ্যে ৩০% শেয়ার ধারণ করতে হবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে আগামী ২ মাসের মধ্যে। এই সময়ের মধ্যে কোম্পানিগুলো শেয়ার ধারণে ব্যর্থ হলে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৯ জুলাই থেকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারনের সময় বেধে দিয়েছে বিএসইসি।

আইন অনুযায়ী, কোম্পানির বিদ্যমান উদ্যোক্তা পরিচালক এবং প্রস্তাবিত পরিচালকদের সাব রূল (২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুল ৪ (প্রভিশন অব ইনসাইডার ট্রেডিং),১৯৯৫ মতে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com