May 26, 2026, 12:16 pm

ইসলামী ব্যাংক চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের একটি হোটেলে এ সম্মেলন হয়।  ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর  মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ ও মো. মোশাররফ হোসাইন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আজমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোহাম্মদ ইয়াকুব আলী।

আরও বক্তব্য দেন ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখাপ্রধান মিয়া মো.  বরকত উল্লাহ এবং খাতুনগঞ্জ করপোরেট শাখাপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম।

জোনের শাখাসমূহের প্রধান, ম্যানেজার অপারেশন্স, বিভিন্ন ডিপার্টমেন্ট ও উপশাখার ইনচার্জরা সম্মেলনে অংশ নেন।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com