July 26, 2026, 8:04 pm

আল-জাজিরা সামান্য আঁচড় দিয়ে ক্ষতি করতে পারবে না: পরিকল্পনামন্ত্রী

আল-জাজিরা সামান্য আঁচড় দিয়ে ক্ষতি করতে পারবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,  আমার বিশ্বাস, আমাদের যে পরিচয় জাতি হিসেবে সারাবিশ্বে এই মুহূর্তে আছে, আল- জাজিরা সামান্য আঁচড় দিয়ে আমাদের ক্ষতি করতে পারবে না। এই আঁচড় সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে।

আজ শনিবার(০৬ ফেব্রুয়ারি) নগরীর ডিপ্লোমা ইনিজিনিয়ার্স ইনন্সিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত স্মরনে স্মরনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা যদি দল হিসেবে একতাবদ্ধ থাকি, বিএনপি পারে নাই একটানা ২৫-৩০ বছর মিথ্যাচার করে। এরাও পারবে না। আর অন্যান্য যারা বিরোধী ছিল তারা বিলীন হয়ে গেছে। কতকিছু হলো এ দেশে। কিছুই টিকলো না, বন্যার তোড়ের মতো।

মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এর মধ্যে নানা ধরণের  ফন্দি ফিকিরি চলছে। আমাদের কত ধরণের শত্রু, এই যে আল জাজিরা কোন রাষ্ট্রও  না, দেশও না। তাদের সঙ্গে আমাদের কোন ব্যবসা বাণিজ্যও নাই।  মিয়ানমার যে হুতো প্রতিবেশি তাদের সঙ্গে আমাদের একটা সমস্যা আছে। প্রতিবেশির সঙ্গে মাঝে মাঝে সমস্যা হয় মিট মাটি হয়ে যায়। আল জাজিরার সঙ্গে সেই সমস্যাও নাই।’

তিনি আরো বলেন, আল জাজিরা একটা কোম্পানি । তারা(আল জাজিরা) তেল কোম্পানি, গ্যাস কোম্পানি, দখল কোম্পানি এবং তথ্য কোম্পানি।  তারা(আল জাজিরা) কেন এভাবে আমাদের বেঁছে নেবে এভাবে? নানা কাটখড় পুড়িয়ে উদ্দেশ্য প্রণিতভাবে আল জাজিরা কাট অ্যান্ড পেস্ট এডিটিং করে একটা কি করে দিলো। এগুলো তারা(আল জাজিরা) এখন করছে।  আমার প্রশ্ন কেন আল জাজিরা এটা করছে? পায়ের ছাপ ধরে ধরে পুলিশ যেমন চোর ধরে আল জাজিরার নিউজ করানোর ক্ষেত্রেও কিছু লোকের পায়ের ছাপ আমরা দেখছি। আমরা যদি এক হয়ে থাকি আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। বিএনপি একটানা ২০ থেকে ২৫ বছর মিথ্যাচার করে পারে নাই, এরাও পারবে না।’

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আওয়ামীলীগ দেশের মানুষকে যেভাবে এক করেছে তাতে অন্যান্য ষড়যন্ত্রকারীরা বানের পানির মতো ভেসে যাবে।  কেউ ঠিকবে না। আওয়ামীলীগ যে সার্বজনীন শক্তি এর কাছে কেউ টিকবে না। আওয়ামীলীগের শক্তি আমরা, আপনারা সবাই। বাঙালী জাতি যারা গ্রামে গঞ্জে বসবাস করে সবাই আওয়ামীলীগের শক্তি।  যারা গ্রামে গঞ্জে বসবাস করে ক্ষেতে খামারে কাজ করে তারা এসব আল জাজিরা-মাজিরাতে পাত্তা দেই না। শহরের গুটি কয়েক মানুষ আল জাজিরা পড়ে মজা পাই।  গ্রামে যে সব মোড়ল যদু মধু, করিম টরিম আছে, তারা বাংলাদেশের নিবেদিত প্রাণ আত্মার আত্মীয়। তারা বাংলাদেশকে নিজের সন্তানের মতো ধারণ করে।  তাদের বিরুদ্ধে কোন কথা নাই। কিন্তু যারা আমেরিকার চলে যায়, জার্মানি চলে যায়, ফ্রান্স চলে যায় কি বেগম পাড়ায় বাড়িও বানায় এসব শুনতে পায়। তাদের মধ্যে গুটি কয়েক মানুষ আল জাজিরা পড়ে টিপ্পনি কাটে।

‘যারা কুয়েতে যায়, দুবাই যায়, মালয়েশিয়া যায়, খেজুর গাছ কাটে, পাম গাছ কাটে, মরুভূমিতে কাজ করে এরাই প্রকৃত বাঙালি।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, ঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমূখ।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com