July 27, 2026, 8:11 am

ইনডেক্স এগ্রোর আইপিওর আবেদন শুরু ২২ ফেব্রুয়ারি

ইনডেক্স এগ্রোর আইপিওর আবেদন শুরু ২২ ফেব্রুয়ারি

বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং তা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ বুক বিল্ডিং পদ্ধতিতে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪টি শেয়ার প্রতিটি ৫০ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ২০ শতাংশ কমে) ইস্যুর মাধ্যমে সাধারণ

বিনিয়োগকারীদের কাছ থেকে ২১ কোটি ৮০ লাখ ১৯ হাজার ২০০ টাকা উত্তোলন করবে। আর বাকি ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫টি শেয়ার কাট-অব প্রাইসে ৬২ টাকা করে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে ২৪ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৪৩০ টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির কাট-অব প্রাইস নির্ধারণের জন্য গত ১ নভেম্বর বিকেল ৫টায় নিলাম শুরু হয়। যা শেষ হয় ৪ নভেম্বর বিকেল ৫টায়। আর গত ১০ সেপ্টেম্বর বিএসইসির ৭৩৯তম সভায় বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও উপকরণ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ৪৫.০৩ টাকায় দাঁড়িয়েছে এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.০৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্ট।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com