November 21, 2026, 9:23 pm

বিরিয়ানির দোকানদারের প্রেমে পড়েছেন প্রভা!

বিরিয়ানির দোকানদারের প্রেমে পড়েছেন প্রভা!

আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন সময় নানা কারণে সংবাদের শিরোনামে এসেছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়েতে হয়েছে তাকে। তবে সব কিছুকে পিছনে ফেলে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এসবই পুরোনো খবর, নতুন খবর হলো বিরিয়ানির দোকানদারের প্রেমে মজেছেন প্রভা।

তারা মিয়া ও বাদশা মিয়া চাচাতো ভাই। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া। তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করেছে নিউ চাঁন বিরিয়ানি। দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে সারাক্ষণ। বাদশার বোন হোসনে আরা পছন্দ করে তারা মিয়াকে। নানা কৌশলে তারা মিয়ার সঙ্গে দেখা করে সে। তারা মিয়াও তাকে মনে মনে পছন্দ করে। দুজনের মায়ের মধ্যে নিয়মিত আয়োজন করে ঝগড়া চলে।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’। এতে  হোসনে আরার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আর তারা মিয়ার চরিত্রে মোশাররফ করিম। নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান আর নির্মাণ করেছেন কায়সার আহমেদ।

মোশাররফ করিম ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও আরো অভিনয় করেছেন আরফান আহমেদ, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ অনেকে।

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘চাঁন বিরিয়ানি’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com