November 29, 2026, 3:00 am
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমার মধ্য দিয়ে লেনদেন চলছে।
মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১২৮৬ ও ২১৭৮ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বিজনেস নিউজ /এসআর