October 7, 2026, 6:58 pm

করোনা পরীক্ষায় অ্যান্টিবডি টেস্টের অনুমতি

করোনা পরীক্ষায় অ্যান্টিবডি টেস্টের অনুমতি

করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তে অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, অনেক দিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের বিষয়টি। আমরা এখন থেকে অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দিচ্ছি। এটা অনেকেরই দাবি ছিল।

আজ রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২০ লাখ ভ্যাকসিন আমরা পেয়েছি। আগামীকাল (সোমবার) আমাদের আরও ৫০ লাখ ভ্যাকসিন আসবে আশা করছি। এজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শরীরে রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা দেখতে নমুনা হিসেবে রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হয়।

দীর্ঘদিন ধরে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একাধিকবার অ্যান্টিবডি পরীক্ষার দাবি জানিয়ে আসছে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, দেশে ভ্যাকসিন দেবার আগে অ্যান্টিবডি টেস্ট চালু করা দরকার।

গত ১৭ সেপ্টেম্বর পরামর্শক কমিটিও অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের ওপর গুরুত্বারোপ করেছে। তারা জানিয়েছেন, বর্তমানে পিসিআর টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে, যার পরিমাণ তুলনামূলকভাবে কম। কোভিড-১৯ পরীক্ষা বাড়ালে সংক্রমণ আরও বাড়তে পারে।

কোভিড-১৯ পরীক্ষায় পিসিআর, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট কার্যক্রম একসাথে চললে পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজনেস নিউজ /আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com