November 29, 2026, 2:56 am

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর অর্থাৎ (২০২০-২০২১) দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪ টাকা ৪৩ পয়সা।

দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) সমন্বিতভাবে ইবনে সিনার শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ১৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ৭ টাকা ৩০ পয়সা ছিল।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ছিল ৪ টাকা ৪৩ পয়সা।

দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) এককভাবে ইবনে সিনার শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ৭ টাকা ৩০ পয়সা ছিল।

দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১০ টাকা ৪৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬১ টাকা ২৩ পয়সা।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com