November 29, 2026, 2:30 am

সোমবার থেকে ওয়ালটনের লেনদেন হবে ‘এ’ ক্যাটাগরিতে

সোমবার থেকে ওয়ালটনের লেনদেন হবে ‘এ’ ক্যাটাগরিতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ১৮ জানুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ এবং ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com