November 29, 2026, 2:08 am

আইপিডিসি সহ চার কোম্পানির বিক্রেতা উধাও

আইপিডিসি সহ চার কোম্পানির বিক্রেতা উধাও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে চার কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, আইপিডিসি, লাফার্জহোলসিম ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১টা ১৪ মিনিট পর্যন্ত মাইডাস ফাইন্যান্সের  স্ক্রিনে ৪৫ হাজার ৭৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। বৃহস্পতিবার শেয়ারটির সমাপনী দর ছিল ২২ টাকা।

এদিকে একই সময়ে লাফার্জহোলসিমের স্ক্রিনে ১১ লাখ ৬৭ হাজার ৩৭৩টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা দরে লেনদেন হয়।  বৃহস্পতিবার এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৪ টাকা ১০ পয়সা।

একই সময়ে আইপিডিসি ও ইউনাইটেড ফিন্যান্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com