May 30, 2026, 12:59 pm
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। তার বাবা মো. শাহজাহানকে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর অভিনেত্রী তারিন ফেসবুকের এক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, তারা বাবাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাবার জন্য সবার দোয়া করবেন।
তারিন তার পোস্টে লেখেন, আমার বাবা, আমার শক্তি, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি।
তার বাবা মো. শাহজাহান অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান।
বিজনেস নিউজ / এসআর