October 9, 2026, 4:25 pm

পুঁজিবাজার নিয়ে আর বড় কোন শক্তি খেলতে পারবে না: শিবলী রুবাইয়াত

পুঁজিবাজার নিয়ে আর বড় কোন শক্তি খেলতে পারবে না: শিবলী রুবাইয়াত

আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে পুঁজিবাজার টেকসই হবে। এরপর বড় কোনো শক্তি  আর বাজার নিয়ে খেলতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিএসইসির সম্মেলন কক্ষে বাণিজ্য প্রতিদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, কেউ যেন বিনিয়োগকারীদের নিঃস্ব করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে ও সে সাথে কমিশনও সতর্ক রয়েছে। সেই সাথে বাজারকে স্থিতিশীল করার বিষয়ে কাজ চলছে। তিন থেকে ছয় মাসের মধ্যে সেটা বাস্তবায়ন দেখা যাবে। এতে বড় বড় কোনো শক্তি বাজারকে আর ফেলতে পারবে না।

আরো আইপিও দেওয়ার বিষয় উল্লেখ করে চেয়ারম্যান বলেন, আমরা আরো আইপিও দিব। আইপিওর মাধ্যমে দেশের বড় বড় ব্যবসায়ীরা তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ক্যাপিটাল মার্কেট থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা সাশ্রয়ী করবে।

এছাড়া তিনি আজকে টেলিকম কোম্পানি রবির লেনদেনে বাজারে প্রভাবের বিষয়ে জানিয়েছেন যে, রবির লেনদেনের কারণে আজকে দেশের উভয় শেয়ারবাজারে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে। এবং লেনদেনের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ডা মোঃ মিজানুর রহমান। মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম।

প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মানোয়ার হোসেইন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) সভাপতি মোঃ সাইদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমজেএফের সাধারণ সম্পাদক মুনির হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিএসইসির কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com