October 7, 2026, 2:16 pm

বই উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বই উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে এবারের বই উৎসব ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই তুলে দিয়ে এর উদ্বোধন করা হবে। পরে সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘বই উৎসব প্রধানমন্ত্রী ভার্চুয়াল আয়োজনেই উদ্বোধন করবেন। তার পরের অংশ দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের অধীনে। তারা সে সিদ্ধান্ত নেবে।’

এদিকে করোনার কারণে অন্যান্যবারের মতো স্কুলগুলোতে এবার উৎসব হবে কিনা সে সিদ্ধান্ত এখনও নেয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা করে ঢাকায় কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবার এ উৎসব বাতিল করা হতে পারে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com