April 30, 2026, 7:28 am

ফ্রিজ পরিস্কার করার স্বাস্থ্যসম্মত উপায়

ফ্রিজ পরিস্কার করার স্বাস্থ্যসম্মত উপায়

খাবার হিমায়িত করে রাখার কারণে ফ্রিজে স্বভাবতই জীবাণু বাসা বাঁধে। তাই নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা জরুরি। নতুবা খাবার নষ্ট হয়ে যায় ও ফ্রিজও ভালো থাকে না।

অনেকে এ কাজটিকে খুব কঠিন মনে করেন। ফ্রিজ পরিষ্কারের জন্য কয়েকটি সহজ ও স্বাস্থ্যকর উপায় রয়েছে।

জেনে নিন কোন উপায়ে ফ্রিজ পরিষ্কার করবেন

যা যা লাগবে 

একটি নরম স্পঞ্জ, ডিস সোপ অথবা ডিটারজেন্ট, ছোট তোয়ালে, পুরনো ব্রাশ ও পানি।

যেভাবে পরিষ্কার করবেন

১. প্রথমে ফ্রিজটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দরজা খুলে রাখুন। দেখবেন বরফ এমনিতেই গলে যাবে। বরফ সরাতে আপনার আর কষ্ট করতে হবে না।

২. ফ্রিজের সব জিনিস বের করে নিন। এতে ফ্রিজ ধোয়ার সময় সুবিধা হবে। আর ফ্রিজের খাবারগুলো একটি বালতিতে ভরে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ফলে বরফ গলে যাবে না। ফ্রিজ ধুতে দেরি হলেও আপনার খাবার ভালো থাকবে।

৩. ফ্রিজের র‍্যাক, ড্রয়ার ও ছোট সেলফগুলো খুলে ফেলুন। এবার আলাদাভাবে ডিটারজেন্ট মেশানো হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার তোয়ালে দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিন।

৪. ডিটারজেন্ট মেশানো পানি একটি বোতলে ভরে ফ্রিজের ভেতরে স্প্রে করুন। এবার নরম স্পঞ্জ দিয়ে ভালোভাবে ঘষে নিন। ব্রাশ দিয়ে ফ্রিজের কর্নারের রাবারগুলো ভালো করে পরিষ্কার করে নিন।

৫. তোয়ালে ভিজিয়ে পুরো ফ্রিজ মুছে নিন। এবার শুকনো তোয়ালে দিয়ে মুছে র‍্যাক, ড্রয়ার এবং ছোট সেলফগুলো আগের জায়গায় রাখুন।

৬. খাবারের প্রত্যেকটি বক্স, বোতল ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে পুনরায় ফ্রিজে রাখুন।

৭. ফ্রিজ পরিষ্কারের সঙ্গে সঙ্গেই সুইচ অন না করে কিছুক্ষণ পর অন করুন।

পরিষ্কার শেষ হলে ফ্রিজের মধ্যে এক টুকরা লেবু কেটে রেখে দিন। এতে ফ্রিজ গন্ধ হবে না।

বিজনেস নিউজ / এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com