July 27, 2026, 5:09 am
নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বরযাত্রী বাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নববধূ ও শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে দুর্ঘটনাকবলিত হয় ট্রলারটি। স্থানীয়দের ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছেন। ফলে এখনো সঠিকভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
বিজনেস নিউজ/ এসআর