November 28, 2026, 11:30 pm
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। তবে আজ বাজারে ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৪১ কোটি ৮৫ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ২১ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৯টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১২ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৮টি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আজ ৩০টি কোম্পানরেই শেয়ারদর কমেছে। বেড়েছে ১৫টি কোম্পানির আর অপরিবর্তিত ছিল ৩ টি। আর ৩৭ টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আজ ইউনিটের দর কমেছে ১৭টির। দর বেড়েছে ৬টির আর অপরিবর্তিত ছিল ১৪ টি দর।
বিজনেস নিউজ/এমআরএম