May 31, 2026, 4:57 am

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৭ কোটি ৯৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ২১ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।

সোমবার ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৫ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com