October 7, 2026, 11:11 am

আজ জাতীয় আয়কর দিবস

আজ জাতীয় আয়কর দিবস

আজ ৩০ নভেম্বর আয়কর দিবস। মুজিববর্ষে ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ এই স্লোগানে দেশে উদযাপিত হচ্ছে ১৩তম জাতীয় আয়কর দিবস।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে এ দিবসটি দেশব্যাপী উদযাপন করা হচ্ছে। প্রতি বছরের মতো এ বছর জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এবার সেরা করদাতাদের দেওয়া হবে না পুরস্কার, সম্মাননা ও ক্রেস্ট।

এই দিবস উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া টেলিভিশন, রেডিওতে আয়কর পরিশোধে উৎসাহ দিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এ দিবস উপলক্ষে রাজস্ব পরিশোধে উৎসাহ দিয়ে ব্যানার, প্ল্যাকার্ড টানানো হয়েছে, লিফলেট প্রচার করা হয়েছে। এই দিবস উপলক্ষে ‘উন্নত সেবার মাধ্যমে আয়করের আওতা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com