May 1, 2026, 2:52 am

যেসব খাবার স্বাস্থ্য ও ত্বকের জন্য ক্ষতিকর

যেসব খাবার স্বাস্থ্য ও ত্বকের জন্য ক্ষতিকর

বয়স যতই হোক না কেনো একটু কম বয়সী দেখাবে, ত্বকটা উজ্জল দেখাবে, দেখতে সুন্দর লাগবে এটাই সবাই চায়। ত্বকে প্রসাধনী ব্যবহার করলেই যে সৌন্দর্য বাড়ে তা কিন্তু না, আরো কিছু বিষয়েও খেয়াল রাখতে হয়। প্রসাধনী ব্যবহার ছাড়াও রূপ-লাবণ্যের প্রক্রিয়া চলে শরীরের ভেতরে, তাই প্রতিদিন কোন খাবার খাওয়া হচ্ছে তাতে বিশেষ নজরদারি জরুরি।

কিছু খাবার খেলে চর্মরোগের ঝুঁকি কমে ও ত্বকের কোমলতা বা কমনীয়তা বাড়ে। এর বিপরীতে কিছু খাবার ব্রণ, রোসাশিয়া ও ত্বকের অন্যান্য সমস্যার কারণ হতে পারে। এখানে ত্বকের ক্ষতি করে এমন কিছু খাবারের বিষয়ে বলা হলো।

* যারা বাইরে খেতে পছন্দ করেন তাদের জন্য ব্যপারটা কিন্তু কষ্টের। ফাস্টফুড খেলে ব্রণ উঠতে পারে ও ত্বক লাল হতে পারে।

* মসলা রক্তনালীকে প্রসারিত করে, যার ফলে রোসাশিয়ার মাত্রা বাড়ে।

* ওজন ঠিক রাখতে সফট ড্রিংকস, ডায়েট সোডা ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলা উচিত। গবেষণা অনুসারে বলা হয়েছে, কেবল মেদ নয় এসব পানীয় ত্বকের জন্যও ভালো নয়।

* গবেষণায় দেখা গেছে, পাস্তা খাওয়ার পর ব্রণ সম্পৃক্ত প্রদাহ বেড়ে গেছে। যেকোনো পরিশোধিত কার্বোহাইড্রেটের খাবারই ব্রণ বাড়াতে পারে।

* বিশেষ করে পটেটো চিপস খাওয়ার প্রবণতা থাকলে অভ্যাসটি বাদ দিন। কারণ এরকম খাবার ত্বকে নেতিবাচক প্রভাব ফেলে ও ব্রণের প্রকোপ বাড়ায়।

* দুগ্ধজাত খাবারও ব্রণের প্রকোপ বাড়াতে পারে। ২০১৭ সালে জার্নাল অব ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক জার্নালে প্রকাশিত একটি বড় গবেষণা রিভিউতে প্রাপ্তবয়স্ক নারীর ব্রণ ও গরুর দুধের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে।

* তেলে ভাজা খাবারের ট্রান্স ফ্যাট প্রদাহ বাড়িয়ে ত্বকের ক্ষতি করে অথবা রোসাশিয়ার মতো চর্মরোগ সৃষ্টি করে। তাই ত্বকের বিষয়ে খেয়াল রাখতে তেলে ভাজা সকল খাবারও এড়িয়ে চলার কথা ভাবতে পারেন।

বিজনেস নিউজ /এসআর

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com