September 30, 2026, 11:21 pm

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা মতবিনিময় করেছেন।

নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অজয় বাঙ্গার সাইডলাইন বৈঠকে এ মতবিনিময় করা হয়।

নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকটি হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

এর আগে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাইডলাইন বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফ।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক আলোচনায় স্থান পায়।

এসময় বাংলাদেশ ও দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com