June 27, 2026, 1:40 am

সপ্তাহে সাড়ে ৩ টাকা কমেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারদর

সপ্তাহে সাড়ে ৩ টাকা কমেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারদর

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষস্থানটি দখল করেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে।

অপরদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কমদামে বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হযেছে ১৩ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে দুই কোটি ৭৪ লাখ ৩৫ হাজার টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। টাকার অঙ্কে দাম কমেছে তিন টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৫ টাকায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ২৮ টাকা ৬০ পয়সা।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল বারাকা পাওয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক শূন্য ৪ শতাংশ। এরপরই রয়েছে সাফকো স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ৮১ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- প্যাসিফিক ডেনিমসের ৯ দশমিক ৫৭ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৯ দশমিক ৫২ শতাংশ, স্টাইল ক্রাফটের ৯ দশমিক ৪১ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ দশমিক ৬৫ শতাংশ, দি পেনিনসুলা চিটাগাংয়ের ৭ দশমিক ৯২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৭ দশমিক ৬২ শতাংশ এবং বঙ্গজ লিমিটেডের ৭ দশমিক ৬১ শতাংশ দাম কমেছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com