August 24, 2026, 12:22 pm
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে এ পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে পরীক্ষার সূচি প্রায় দুই মাস পিছিয়ে দেওয়া হলো।
নতুন সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.