May 24, 2026, 11:39 pm

তিন সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

তিন সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এক নজির স্থাপন করেছেন। মাত্র তিন বছরের মধ্যে তিনটি ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শপথবাক্য পাঠ করান এবং একই সঙ্গে তার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।

এর আগে ২০২৪ সালে শেখ হাসিনা-এর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তবে সেই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে আওয়ামী লীগ সরকার পতিত হয়। ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, সেই সরকারেরও শপথ পাঠ দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com