October 25, 2026, 1:42 pm

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

সরকারি সুযোগ–সুবিধা গ্রহণে সংযমের নীতি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি কিংবা সরকারিভাবে বরাদ্দকৃত কোনো প্লট নেবেন না—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের অধীনে গঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দলের সংসদ সদস্যদের জন্য নৈতিকতা ও দায়িত্ববোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবেন না। পাশাপাশি সরকারিভাবে কোনো প্লট নেওয়ার বিষয়েও সবাই সিদ্ধান্তে অনড় থাকবেন।

তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের জীবনযাপন ও আচরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে রাজনীতিতে ইতিবাচক বার্তা যাবে এবং সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে দলটি মনে করছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জনস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো সুবিধা গ্রহণ না করার নীতিতে বিএনপি অটল থাকবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com