October 25, 2026, 2:32 pm

নতুন মন্ত্রিসভার শপথ রাষ্ট্রপতিই পড়াবেন: মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার শপথ রাষ্ট্রপতিই পড়াবেন: মন্ত্রিপরিষদ সচিব

সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন বলেও জানান তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বলেন, নতুন মন্ত্রিসভার শপথ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পাঠ করাবেন।
বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন, যিনি আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত।
এ ছাড়া শপথ অনুষ্ঠানকে ঘিরে অতিথি আমন্ত্রণের বিষয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, অনুষ্ঠানে কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com