October 25, 2026, 2:32 pm

নির্বাচিত সংসদ সদস্যরা যে দুই বিষয়ে শপথ নেবেন

নির্বাচিত সংসদ সদস্যরা যে দুই বিষয়ে শপথ নেবেন

নবনির্বাচিত সংসদ সদস্যরা দুটি বিষয়ে শপথ নেবেন—জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
ব্রিফিংয়ে আলী রীয়াজ বলেন, সংস্কারের পক্ষে জনগণ স্পষ্ট গণরায় দিয়েছে, যা জুলাইয়ের স্বীকৃতি এবং দীর্ঘ ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও দৃঢ় অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।
তিনি আরও বলেন, আলাপ-আলোচনা ও জাতীয় ঐক্য বজায় রেখে সবার উচিত সনদ বাস্তবায়নে এগিয়ে আসা। অনেক ভোটার কেবল গণভোটে অংশ নেওয়ায় সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে ভোটের হার এক ভাগ বেশি পড়েছে বলেও জানান তিনি।
দেশের মানুষ পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এ কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকেই কার্যকর ভূমিকা রাখতে হবে এবং দেওয়া অঙ্গীকার অনুযায়ী কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com