May 25, 2026, 5:29 pm
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। লাইভে জসিম উদ্দীন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, অবৈধভাবে টাকা বিতরণ এবং তার এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কারণে নির্বাচন সুষ্ঠু পরিবেশে হচ্ছে না দাবি করে একপর্যায়ে ভোট বর্জনের সিদ্ধান্ত জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। পরে হাইকোর্টে করা রিটও খারিজ হয়ে যায়। ফলে আসনটিতে বিএনপির সরাসরি প্রার্থী না থাকায় জোটগতভাবে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দীনকে সমর্থন দেয় দলটি।
দেবিদ্বার আসনে জসিম উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে।