July 10, 2026, 12:49 pm

লটারির মাধ্যমে সিএমপির ১৬ থানার ওসি বদলি

লটারির মাধ্যমে সিএমপির ১৬ থানার ওসি বদলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে।

শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায় এবং বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় পদায়ন করা হয়েছে। সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বদলি করা হয়েছে বন্দর থানায়। পাঁচলাইশ থানার ওসি সোলায়মানের নতুন কর্মস্থল বাকলিয়া থানা।

এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও এবং চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী এবং ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট এবং পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর এবং ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে। একই আদেশে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবি শাখায় পদায়ন করা হয়েছে।

 

এমএইচ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com