April 30, 2026, 6:30 am

কোন লভ্যাংশ দেবে না এএফসি এগ্রো

কোন লভ্যাংশ দেবে না এএফসি এগ্রো

শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

বিদায়ী(২০১৯-২০)বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৩২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৩ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ২৯ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

বিজনেস নিউজ/এমআরএম

 

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com