November 28, 2026, 11:04 pm

শেয়ার দর পতনের শীর্ষে ইউনাইটেড এয়ারওয়েজ

শেয়ার দর পতনের শীর্ষে ইউনাইটেড এয়ারওয়েজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫১ বারে ১ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৭০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬ বারে ২১ হাজার ৮০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬ বারে ৭ হাজার ১৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- তাল্লু স্পিনিংয়ের ৪ দশমিক ৪৪ শতাংশ, অলটেক্সের ৩ দশমিক ৭৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৩ দশমিক ২৬ শতাংশ, ইমাম বাটনের ৩ দশমিক ২৬ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৩ দশমিক ২২ শতাংশ ও ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।

বিজনেস নিউজ/ এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com