April 30, 2026, 7:31 pm
পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন ঋণ নেওয়া যাবে।
আজ সোমবার (২৩ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২৬ অক্টোবরের আগে মিউচ্যুয়াল ফান্ডে মার্জিন ঋণ চালু ছিল। তবে ২৬ অক্টোবর এক নির্দশনার মাধ্যমে বিএসইসি তা বন্ধ করে দেয়। ২০১০ সালের ৩০ ডিসেম্বর আরেক নির্দেশনার মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে মার্জিন ঋণের সুবিধা বহাল করা হয়। এরফলে সব মিউচ্যুয়াল ফান্ডের মার্জিন ঋণ চালু হয় এবং এখনও বহাল আছে।
বিজনেস নিউজ/এমআরএম