October 23, 2026, 1:23 am

করোনায় আক্রান্ত ফারুক কন্যা ফারিহা

করোনায় আক্রান্ত ফারুক কন্যা ফারিহা

ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। গত ১৫ নভেম্বর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। পরদিন তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। হাসপাতালে তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছেন স্ত্রী ফারহানা ফারুক। তবে বাসায় থাকাকালীন বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ফারুকের মেয়ে ফারিহা তাবাশসুম পাঠান তুলসি।

এই অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত তুলসি।

বাবার সংস্পর্শে গিয়েই তার শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ গ্রহণ করছেন। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরৎ।

বিজনেস নিউজ /এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com