May 6, 2026, 11:47 am

ঢাকায় শুরু হল শাকিবের ‘রাজকুমার’ সিনেমার শুটিং

ঢাকায় শুরু হল শাকিবের ‘রাজকুমার’ সিনেমার শুটিং

ফিতা কেটে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকায় শুরু হল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এদিন তার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। বিষয়টি নিশ্চিত করেছেন এই ছবির নির্মাতা হিমেল আশরাফ।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকায় শুটিং শুরু হয়েছে। এরপর গাজীপুর এবং মানিকগঞ্জে ছোট দুটি লটের শুটিং করে পুরো ইউনিট চলে যাবে পাবনাতে। ডিসেম্বরজুড়ে দেশের বিভিন্ন অংশের কাজ শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে আমেরিকায় হবে বাকি অংশের শুটিং।

এর আগে গত রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানে একফ্রেমে ধরা দেন এই দুই তারকা। এরপর একদিনের বিরতি দিয়ে মঙ্গলবার সকাল থেকেই শুরু হল সিনেমার শুটিং।

জানা গেছে, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

এর আগে গত বছরের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক হিমেল আশরাফ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com