October 28, 2026, 10:54 am
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (অতিরিক্ত সচিব) পদায়ন করেছে সরকার। সোমবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জিয়াউদ্দীন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ইয়াসমীন পারভীনকে খাদ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. রবিউল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।