November 28, 2026, 11:04 pm

আজও পুঁজিবাজারে ব্যাপক দরপতনে চলছে লেনদেন

আজও পুঁজিবাজারে ব্যাপক দরপতনে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫১ শতাংশ কোম্পানির দর কমেছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৪২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com