November 28, 2026, 11:04 pm

আমান ফিডের লভ্যাংশ ঘোষণা

আমান ফিডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

রোববার (২২ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭১ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৭৫ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮০ পয়সা। এর আগের বছর ছিলো ৩২ টাকা ৫৪ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর সকার ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর।

এজিএমের ভেন্য পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com