October 28, 2026, 11:32 am

১৪ পুলিশ কর্মকর্তার বদলিতে ইসির সম্মতি

১৪ পুলিশ কর্মকর্তার বদলিতে ইসির সম্মতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলির প্রস্তাবে আপত্তি নেই নির্বাচন কমিশনের (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে দুইজন পুলিশ কমিশনার ও দুইজন ডিআইজি পদে প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়ন এবং ১০ জন পুলিশ সুপার বা উপ-পুলিশ কমিশনার পদে প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com