October 29, 2026, 4:24 pm

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রিমান্ড আদেশ দেন।

এর আগে খোকনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মো. সোহেল সোরোয়ার। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে খোকনকে তার হাতিরঝিল এলাকার বাসার কাছ থেকে গ্রেফতার করা হয়।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com