April 30, 2026, 7:28 am

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে যেসব খাতে!

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে যেসব খাতে!

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৪ খাতে। আর এক খাতে দর অপরিবর্তি রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ৮.৮ শতাংশ দর কমেছে। এরপরে সাধারণ বিমা খাতে ৭.৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার ‍তৃতীয় স্থানে থাকা প্রকৌশল খাতে ৫.৫ শতাংশ দর কমেছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ২.৫ শতাংশ, আর্থিক খাতে ২.২ শতাংশ, সিমেন্ট ও সিরামিক খাতে ১.২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.১ শতাংশ, আইটি খাতে ১ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ও ট্যানারি খাতে ৬ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৫ শতাংশ, জীবন বিমা ও বস্ত্র খাতে ৩ শতাংশ করে দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে পাট, ব্যাংক, ভ্রমণ ও কাগজ খাতে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com