October 29, 2026, 8:51 pm
ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে সরকার। এতে উঠে এসেছে ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ও পরদিন রবিবার (২৯ অক্টোবর) দলটির হরতাল কেন্দ্র করে সহিংসতার প্রেক্ষাপট।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কূটনীতিকদের বার্তা দেওয়া হয়েছে – বিএনপি দেশে নৈরাজ্য ফিরিয়ে আনছে। কূটনীতিকরা ২৮ ও ২৯ অক্টোবরের ভিডিও ও স্থিরচিত্র দেখেছেন। ভিডিও ও স্থিরচিত্রে বিএনপির ‘তাণ্ডব’ দেখে কূটনীতিকরা স্তব্দ হয়ে যান।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
আব্দুল মোমেন বলেন, ‘গত ২৮ অক্টোবর সমাবেশ কেন্দ্র করে বিএনপি যেসব তাণ্ডব চালিয়েছে সেসব কূটনীতিকদের কাছে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি হরতালের নামে বিএনপি দেশে যেসব নৈরাজ্য ফিরিয়ে আনছে, এমন বার্তা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশের মৃত্যু, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং বাইডেনের উপদেষ্টা বলে কথিত ব্যক্তিকে দিয়ে মিডিয়ায় কথা বলানোসহ বিএনপি যা যা করেছে সেসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা হয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের ব্রিফিংয়ে ২৮ ও ২৯ অক্টোবরের সহিংসতা ভিডিও ও ছবি কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে, তার প্রেক্ষিতে কোনো কূটনীতির কোনো ধরনের প্রশ্ন করেনি। এসব দেখে তারা স্তব্দ হয়ে গেছেন।’
ড মোমেন বলেন, ‘বিএনপি যে অবরোধের ডাক দিয়েছে এতে প্রতিদিন দেশের এক হাজার ৬০০ কোটি টাকা ক্ষতি হবে।’
বাইডেনের কথিত উপদেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে কি না – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি গতকালই জানানো হয়েছে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সরকার অংশগ্রহণমূলক নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ। অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো দেশের জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এতে আপোস নেই।’
তিনি বলেন, ‘একটি পক্ষ ২০১৪ সালে দেশে অরাজকতা করেছে, ২০১৮ সালে করেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে গত ২৮ অক্টোবর সহিংসতা করেছে