October 23, 2026, 10:53 pm
রাজধানীর কাকরাইলে বিএনপি-পুলিশের সংঘর্ষ দফায় দফায় চলছে। এ সংঘর্ষ রুপ নিয়েছে রণক্ষেত্রে। বেশ কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীরা আগুন দিয়েছে। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৮ অক্টোবর) সরেজমিনে কাকরাইল এলাকায় ঘুরে দেখা যায়, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। তবেবিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছে কাকরাইলের দিকে। রাস্তার বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে বিএনপির কর্মীরা।
নাইটেঙ্গেল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে দেখা গেছে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিএনপির নেতাকর্মী ল্রা আহত হয়েছেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
পৌনে দুইটার দিকে অডিট ভবনের সামনের রাস্তায় পুলিশের সঙ্গে সমাবেশে আগতদের সঙ্গে সংঘর্ষ দাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এর আগে দেড়টার দিকে দুদকের সামনে পুলিশ বিএনপির নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ছোড়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের সঙ্গে বিজিবি কাজ করছে।