October 29, 2026, 9:32 pm

আরামবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল জামায়াত

আরামবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল জামায়াত

রাজধানীর আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে দলটি।

জামাতের সমাবেশের মৌখিক অনুমতির পর রাজধানীর মতিঝিলের পেট্রোল পাম্পের পাশের ব্যারিকেড ভেঙে আরামবাগের সমাবেশ স্থলে প্রবেশ করছে জামায়াতে ইসলামীর হাজারো নেতাকর্মী৷

এদিন আরামবাগ মোড়ের বেরিকেট গুড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী শিবিরের নেতাকর্মীরা। মতিঝিলে ফুটবল ফেডারেশন গলি হয়ে দলে দলে সমাবেশের স্থলে যোগ দেন তারা৷

এসময় আশপাশে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মতিঝিল এলাকা জুড়ে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com