November 28, 2026, 10:46 pm

পুজিবাজারে পতনের শীর্ষে মিউচ্যুয়াল ফান্ড

পুজিবাজারে পতনের শীর্ষে মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য রয়েছে। আজ তালিকায় থাকা ১০টির মধ্যে ৮টিই মিউচ্যুয়াল ফান্ড। এদিন দর পতনের শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির সর্বোচ্চ দর কমেছে ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ফান্ডটির ইউনিট সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি এক হাজার ৩৩৪ বারে ৯২ লাখ ১২ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৭ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। আজ ফান্ডটির দর ১ টাকা বা ৯.৮০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএলএল আইবিবিএল শরীয়াহ ফান্ড,তিতাস গ্যাস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, নিউ লাইন ক্লোথিংস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ও এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com